Home আঞ্চলিক সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার
আঞ্চলিক

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

Share
Share

উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালুর ঘোষণা দেয় উবার বাংলাদেশ। এ সেবার আওতায় সিলেট নগরের বাসিন্দা ও ভ্রমণকারীরা এখন উবার অ্যাপের মাধ্যমে গাড়িসহ বিভিন্ন ধরনের রাইড বুক করতে পারবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের কার্যক্রম চালু হওয়ায় নগরের যাতায়াতব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও স্থানীয় চালকদের আয়ের সুযোগও বাড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা যুক্তরাষ্ট্রে শুরু হলেও এর সফলতা নির্ভর করে স্থানীয় চালক, যাত্রী ও ব্যবহারকারীদের ওপর। তাঁর মতে, এ প্রযুক্তি বাংলাদেশে চালকদের আয়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি মানুষের জন্য যাতায়াতের আরও বিকল্প তৈরি করছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, বাংলাদেশের বাজার উবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য যাতায়াতসেবা নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করতেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহরে সেবার পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;