Home জাতীয় দুর্ঘটনা চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপির সদস্য ফাইয়াজ তাজরিয়ানের মৃত্যু
দুর্ঘটনা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপির সদস্য ফাইয়াজ তাজরিয়ানের মৃত্যু

Share
Share

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৫) হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ফাইয়াজ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ ছাড়া ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। ফলে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছন থেকে ধাক্কা দেন।

তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার দিনও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

একটি আধুনিক মোবাইল ফোন কেনার সাময়িক আনন্দ যে শেষ পর্যন্ত জীবনের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়াবে, তা হয়তো ভাবতেও পারেননি দিল্লির বাসিন্দা...

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর বাবা বিনয় দাস। নিহত...

Related Articles

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের...

আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

একটি আধুনিক মোবাইল ফোন কেনার সাময়িক আনন্দ যে শেষ পর্যন্ত জীবনের জন্য...

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক...