Home আঞ্চলিক সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ
আঞ্চলিক

সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ

Share
Share

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও পরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। সম্প্রতি গণমাধ্যমে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের খবর প্রকাশিত হওয়ার পর জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিএমডির নির্দেশনা অনুযায়ী, লোভাছড়া এলাকায় জব্দ করা প্রায় ৪৪ লাখ ঘনফুট পাথর ইতোমধ্যেই নিলামে বিক্রি করা হয়েছিল, তবে সেই পাথর অপসারণের সময়সীমা ২৩ জুলাই শেষ হয়ে গেছে। নিলামক্রেতারা সময় বাড়ানোর জন্য আদালতে রিট করলেও এখনো কোনো আদেশ হয়নি। ফলে নতুন করে আর কোনো পাথর পরিবহন বা স্থানান্তরের সুযোগ নেই বলে জানানো হয়েছে।

কানাইঘাটের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার জানিয়েছেন, নির্দেশনার পর থেকে কঠোর নজরদারি চলছে যাতে রাতের অন্ধকারেও কেউ পাথর সরাতে না পারে। তাঁর ভাষায়, “একটি পাথরও অপসারণ করতে দেওয়া হবে না।”

বিএমডির মহাপরিচালক স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন সরকারি স্বার্থে লোভাছড়া থেকে অবৈধ ও অননুমোদিতভাবে পাথর উত্তোলন, আহরণ ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সরকার কোয়ারি ইজারা দেওয়াও আপাতত স্থগিত রেখেছে।

অভিযানের মধ্যেই নানা কৌশলে পাথর লুটের অভিযোগ দীর্ঘদিন ধরে ওঠায় স্থানীয় জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। এবার বিএমডির নির্দেশের ফলে লোভাছড়ায় অবৈধ পাথর বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার...

Related Articles

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি...

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ...

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র...