Home খেলাধুলা ক্রিকেট এশিয়া কাপের দলে নেই মিরাজ, ফিরলেন নুরুল হাসান
ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপের দলে নেই মিরাজ, ফিরলেন নুরুল হাসান

Share
Share

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরলেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তাঁর সঙ্গে ফিরেছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। তবে দলের অন্যতম ভরসার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে শুধুমাত্র স্ট্যান্ডবাই তালিকায়।

জাতীয় দলের হয়ে নুরুল সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে। এরপর দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও এবার অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ফিরলেন মূল দলে। ৫ ম্যাচে ১০৯ রান করেন তিনি, যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে সাইফ হাসান ২০২৩ সালের এশিয়ান গেমসে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। এবার ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি–টোয়েন্টিতে ১৩০ রান করে নির্বাচকদের নজরে আসেন।

এদিকে ব্যক্তিগত কারণে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া মিরাজকে এশিয়া কাপেও পাচ্ছে না বাংলাদেশ। তাঁর পাশাপাশি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকেও রাখা হয়েছে কেবল স্ট্যান্ডবাই তালিকায়।

নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের লড়াইয়ে মাঠে নামবে লিটন দাসের দল।

ঘোষিত দলে আছেন অধিনায়ক লিটন দাস, ওপেনার তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়, নতুনভাবে সাজানো এই দলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে আসন্ন এশিয়া কাপে কেমন পারফরম্যান্স দেখাতে পারে টাইগাররা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো...

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে...

Related Articles

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

০ বছর পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয়...

ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান, ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে...

পূর্ব লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত

গত ২৬ এপ্রিল রোববার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত...

২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

অ্যাথলেটিকস বিশ্ব আজ এক নতুন যুগের সূচনা দেখল। যা এতদিন মানব সক্ষমতার...