Home বিনোদন চলচ্চিত্র সালমান শাহ হত্যা মামলা : ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি
চলচ্চিত্রজাতীয়বিনোদন

সালমান শাহ হত্যা মামলা : ডনের সাত দিনের রিমান্ড চাইল সিআইডি

Share
Share

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসামির উপস্থিতিতে এ বিষয়ে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, সিআইডির তদন্তকারী কর্মকর্তা ডনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনে কয়েকটি প্রধান কারণ উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, আসামি অত্যন্ত সুচতুর প্রকৃতির হওয়ায় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহ মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হতে পারে। এছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কার ইন্ধনে তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন এবং এ ঘটনার পেছনে অন্য কোনো সহযোগী জড়িত রয়েছে কি না, সে তথ্য উদঘাটনে তাকে রিমান্ডে পাওয়া জরুরি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা দিয়ে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘকাল এটি অপমৃত্যু মামলা হিসেবে থাকলেও, আদালতের নির্দেশে সম্প্রতি এটি হত্যা মামলা হিসেবে তালিকাভুক্ত হয়। এরপর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই এবং ডনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সাবেক বিতর্কিত মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার...

Related Articles

শনিবারের মধ্যে সিদ্ধান্ত না হলে শাহবাগে ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের

৪৫তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া...

জবিতে গরুভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় গরু কিনলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক ও...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক...

;