Home জাতীয় দেশের বাজারে কমল স্বর্ণের দাম
জাতীয়

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Share
Share

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে পেটাল ছাত্র

বগুড়ায় শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষায় শাসন করার জেরে ছুটির পর রাস্তায় এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভূতপূর্ব ও...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং...

Related Articles

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায়...

কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫...

;