মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য,খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী পূজা বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইএসডিএএ)।
গর্ভাবস্থায় পূজার শরীরে হেল্প সিনড্রোম (HELLP Syndrome) শনাক্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। গত ৫ আগস্ট থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি ভিত্তিতে তাঁর অকাল প্রসব করানো হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ইএসডিএএ জানিয়েছে, বর্তমানে পূজা ফুসফুসে পানি জমা, হৃদ্যন্ত্র ও লিভারের জটিলতা এবং রক্ত জমাট বাঁধার সমস্যায় ভুগছেন। একই সঙ্গে একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে। তাঁকে কবে আইসিইউ থেকে ছাড়পত্র দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসা আরও কয়েক সপ্তাহ থেকে প্রায় দেড় মাস পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।
পূজার চিকিৎসায় এরই মধ্যে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ায় আর্থিক সহায়তার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে ইএসডিএএ।
সংগঠনটি জানিয়েছে, এখন পর্যন্ত পূজার চিকিৎসার জন্য ৩ লাখ ৩৪ হাজার ৮৬২ টাকা সংগ্রহ হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের সহযোগিতা চাওয়া হয়েছে। এর অংশ হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থীরাও সহায়তা কার্যক্রমে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছেন।
ইএসডিএএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই সংকটময় সময়ে সামর্থ্য অনুযায়ী মানুষের সামান্য সহযোগিতাও পূজার চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনাও চাওয়া হয়েছে।
বিকাশ: 01719391825
নিয়াজ (০৪), অর্থ সম্পাদক, ইএসডিএএ
নগদ: 01753590806
রিনয় (১৮), কার্যকরী সদস্য, ইএসডিএএ
রকেট: 01753590806-9
রিনয় (১৮), কার্যকরী সদস্য, ইএসডিএএ
ব্যাংক হিসাব:
Agrani Bank Limited
Account No: 0200019555339
A/C Name: ESDAA Khulna University
Branch: Khulna University Branch, Khulna
Routing Number: 010471690
পূজার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা...
ByDesk ReportOctober 13, 2026জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সাবেক বিতর্কিত মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী আখতার...
ByDesk ReportOctober 13, 2026ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...
ByDesk ReportOctober 15, 2026গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...
ByDesk ReportOctober 14, 2026ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...
ByDesk ReportOctober 14, 2026জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...
ByDesk ReportOctober 13, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment