Home জাতীয় সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী
জাতীয়

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

Share
Share

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ভবিষ্যতে রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করা হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ উন্নত ও আধুনিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে রেলখাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, রেলওয়ের উন্নয়নে আগের সরকারগুলো উল্লেখযোগ্য উদ্যোগ নেয়নি। বরং উন্নয়নের নামে রেলওয়েকে অনেকাংশে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং কারখানার প্রধান নির্বাহী হাসানুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালক কারখানা চত্বরে চারটি জলপাইয়ের চারা রোপণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয়...

মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে...

সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, সহজ হবে নিবন্ধন

সাংবাদিকতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া...

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর...

;