Home জাতীয় অপরাধ শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার
অপরাধ

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। বনগাঁ রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন তিনি।

ডিএনসির দাবি, একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র ভারতের নিম্ন আয়ের মানুষদের ভিসামুক্ত যাতায়াতের সুযোগ কাজে লাগিয়ে কলকাতা থেকে তাঁদের ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে তাঁদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয়। বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে চক্রটি।

ডিএনসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের।

অভিযানে কুশের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত...

;