Home জাতীয় অপরাধ সাভারে ইয়ামিন হত্যায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার
অপরাধআইন-বিচারজাতীয়

সাভারে ইয়ামিন হত্যায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার

Share
Share

সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার মোহাম্মদ আলী কিশোরগঞ্জ সদর থানার কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলী ও নাজমা আক্তারের ছেলে।

পুলিশ জানায়, সাভার মডেল থানার হত্যা মামলায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পরে তাকে ঢাকায় আনা হয়।

শাইখ আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

গত ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এপিসির ওপর থেকে ইয়ামিনকে টেনে ফেলে দেওয়া হয়। এরপর পুলিশের এক সদস্য তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সড়কের এক পাশে ফেলে রাখেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে টেনে নিয়ে গিয়ে সড়ক বিভাজকের ওপর ঠেলে অপর পাশে ফেলে দেন।
সূত্র: ডেইলি স্টার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...