Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃত্যু

Share
Share

চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর । রোববার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করার সময় মৃত্যু হয় ঐ দুই শিশুর।

নিহতরা হলো মুক্তারপুর গ্রামের ঈদগা পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) ও মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। দুইজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সজীব হোসেন জানায়, রোববার দুপুরে বিদ্যালয় ছুটির পর রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে বাবা-মাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে উদ্ধার করে দুইজনের মরদেহ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...