Home জাতীয় ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন
জাতীয়রাজনীতি

৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন

Share
Share

গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে  মঙ্গলবার (৫ আগস্ট) ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে দলটি রাজধানীজুড়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যতেও দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষ নেতারা।

৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে শুরু হবে মূল সমাবেশ, যেখানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অনুষ্ঠানের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ১০টায় সমাবেশ, দুপুর ১২টায় গণমিছিল, আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাগরিবের পর মাহফিল ও ও দোয়ার কার্যক্রম শুরু হবে।

এছাড়া জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও শায়খ আহমাদুল্লাহসহ দেশবরেণ্য আলেমগণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

;