Home জাতীয় সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম
জাতীয়

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, আবদুল কাদের মোল্লাসহ বেশ কয়েকজন প্রয়াত নেতার নাম সংসদের শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব ব্যক্তিত্বের নাম শোকপ্রস্তাবে যুক্ত করা প্রয়োজন।

তিনি যে নামগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানান, তার মধ্যে রয়েছেন— মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুদ সোবহান, আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ এবং ওসমান হাদি।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া ও রাশেদা খাতুনসহ আরও কয়েকজনের নামও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি তিনি জুলাই বিপ্লব এবং শাপলা চত্বরের ঘটনায় নিহতদের নামও শোকপ্রস্তাবে যুক্ত করার অনুরোধ করেন।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় উপনেতা যেসব নাম উল্লেখ করেছেন, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব নিয়ে আলোচনা ও সংশোধনের মধ্য দিয়ে অধিবেশন কার্যক্রম এগিয়ে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাগেরহাট জেলা হাসপাতালে চালু হয়েছে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। এতে জেলার সাধারণ...

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের...

Related Articles

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং...

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ...