Home রাজনীতি বিএনপি সংরক্ষিত নারী আসনে আলোচনায় তাহসিন শারমিন তামান্না
বিএনপি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় তাহসিন শারমিন তামান্না

Share
Share

সিলেট প্রতিনিধি | সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বিএনপি। দলটির ভেতরে এখন সংরক্ষিত নারী আসনের সদস্য পদ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় সিলেট বিভাগের একাধিক নারী নেত্রীর নাম আলোচনায় এসেছে।

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন। তিনি গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন। রাজনৈতিক অঙ্গনে একটি নির্যাতিত পরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলনের কঠিন সময়েও তামান্না মাঠে সক্রিয় ছিলেন। সেই ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সংরক্ষিত নারী আসনে তার নাম এখন আলোচনায় এসেছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, সিলেট বিভাগের চার জেলা থেকে একাধিক নারী নেত্রী সংরক্ষিত আসনের জন্য লবিং চালাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেত্রীরাও রয়েছেন।

এদিকে দলীয় নীতিনির্ধারকরা বলছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। যোগ্যতা, সাংগঠনিক ভূমিকা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

Related Articles

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে...

মায়ের দুধ না পাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগে ধারণা ছিল ৬...

বিএনপি আগামীর রাজনীতিতে টিকে থাকতে পারবে না: সারজিস আলম

বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে...

মাদক মামলার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: রাজনৈতিক মহলে তোলপাড়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মাদক মামলার এক আসামিকে গুরুত্বপূর্ণ...