Home আঞ্চলিক গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক
আঞ্চলিকবিএনপিরাজনীতি

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

Share
Share

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গুনভরি এলাকায় অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবিরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে দুরুল হোদা জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, ফিরোজ কবিরের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

Related Articles

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;