Home আন্তর্জাতিক ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি
আন্তর্জাতিক

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

Share
Share

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘দৌড়’।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তাদের দাবি, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে এবারই প্রথম বাংলাদেশের জাতীয় দলের জার্সি স্থান পেয়েছে।

জাদুঘরটিতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিভিন্ন দেশের আইকনিক জার্সির পাশাপাশি কিংবদন্তি খেলোয়াড়দের ব্যবহৃত জার্সিও সংরক্ষিত রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এই স্বীকৃতি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের ফুটবল ইতিহাসে এটি গর্বের মুহূর্ত।

তবে ফিফা জাদুঘরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে লাল–সবুজ জার্সির এই সংযোজনকে সমর্থকরা ইতিবাচকভাবে দেখছেন বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর সঙ্গে তাঁর প্রেমের...

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;