Home আন্তর্জাতিক ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!
আন্তর্জাতিক

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

Share
Share

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার (৭ জুন) চণ্ডীগড় থেকে দিল্লিগামী এআই৪২৯ ফ্লাইটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীকে আনুষ্ঠানিকভাবে ‘উচ্ছৃঙ্খল’ ঘোষণা করে ‘নো-ফ্লাই’ (ভ্রমণ নিষিদ্ধ) তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নির্ধারণে বিষয়টি এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কমিটিতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বিমানটি যখন দিল্লিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী কেবিন ক্রুদের বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে জানালার ভেতরের কাচ ভেঙে ফেলেন। ফ্লাইট চলাকালীন মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি চরম উচ্ছৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ করেন। পরিস্থিতি সামাল দিতে ককপিট ক্রুরা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ মেনে অবতরণের আগেই নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। বিমানটি নিরাপদে অবতরণের পর ওই যাত্রীকে বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, ফ্লাইটের ভেতরে ক্রুদের প্রতি আক্রমণাত্মক থাকলেও, নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ার পর ওই যাত্রী বারবার ক্ষমা চাইতে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইটের কোনো পর্যায়েই যাত্রী, ক্রু বা বিমানের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়নি। এভিয়েশন রেগুলেটর বা বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো যেকোনো আচরণের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়া ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

বেসামরিক বিমান চলাচল আইনের (সিএআর, ২০১৭) নিয়ম অনুযায়ী, এ ধরনের সব ঘটনাই এয়ারলাইন্সের অভ্যন্তরীণ কমিটি পর্যালোচনা করে। আগামী ৩০ দিনের মধ্যে এই অপরাধের ধরন ও সম্ভাব্য নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করবে কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত নিয়ম অনুযায়ী এয়ারলাইন্স চাইলে অভিযুক্তের ওপর সর্বোচ্চ ৩০ দিনের অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯)...

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর সঙ্গে তাঁর প্রেমের...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;