Home সাম্প্রতিক বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
সাম্প্রতিক

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকালে নগর ভবনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীন উপস্থিত ছিলেন।

পরে পৃথকভাবে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি এবং শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা তাঁকে শুভেচ্ছা জানান।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদ উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলমের নেতৃত্বে কলেজের শিক্ষকেরাও তাঁকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিনিধিরা বিসিবির পরিচালক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে সিলেট বিভাগসহ মোট আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

Related Articles

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...