Home রাজনীতি বিএনপি বিএনপি আগামীর রাজনীতিতে টিকে থাকতে পারবে না: সারজিস আলম
বিএনপিরাজনীতি

বিএনপি আগামীর রাজনীতিতে টিকে থাকতে পারবে না: সারজিস আলম

Share
Share

বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপিতে কর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে বিএনপিকে ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। তিন মাস যেতে না যেতেই তারা হতাশ হয়েছেন। তারা মনে করছে, বিএনপি প্রতারণা করছে।

এদিকে সরকারের দেওয়া কার্ডে টাকা না এলে সরকারকে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কার্ডে টাকা না এলে আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ড হবে লালকার্ড, যা আমরা সরকারকে দেখাব।’

এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনা উঁকিঝুঁকি করছেন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে খুন হয়।’

নদীতে পানি না থাকায় খাল খননেরও সমালোচনা করে তিনি বলেন, ‘আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। সরকারকে বলব, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলব, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লংমার্চ করবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...