Home জাতীয় অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
জাতীয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

Share
Share

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চললেও মানবিক শিক্ষার এসব গুরুত্বপূর্ণ বিষয় অনার্স পর্যায় থেকে বাদ দেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।

নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত।

মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনায় বাংলা, ইতিহাস বা দর্শন বিষয়ে অনার্স শিক্ষা বন্ধের কোনো প্রস্তাব নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।...

Related Articles

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...

আজানের মধুর সুরে মুগ্ধ : ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণের গল্প

আজানের হৃদয়স্পর্শী ধ্বনিতে মুগ্ধ হয়ে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইউক্রেনের নাগরিক...