Home আন্তর্জাতিক বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া চলবে না
আন্তর্জাতিক

বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া চলবে না

Share
Share

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কোচবিহারে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়া আর চলবে না।

তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মেরুকরণের রাজনীতিকে আরও এগিয়ে নিতেই গরুর মাংস ইস্যুকে সামনে আনা হচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ‘নিরামিষাশী’ দলের পরিচয়ধারী বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হতে পারে। বিষয়টি নিয়ে দলটির নেতারা বিভিন্ন সময় সতর্কবার্তাও দিয়েছেন।

হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য দাবি করেন, তৃণমূল কংগ্রেস এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, আসামে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সাধারণভাবে মাছ-মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরুকে পবিত্র বিবেচনা করা হয়। তাই পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হলে গরুর মাংস খাওয়া ও গরু পাচার কঠোরভাবে বন্ধ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে...

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তীব্র গরমের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে...

Related Articles

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাজ্যের ৭৫ এমপির

গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতা ও মানবতাবিরোধী...

যুদ্ধ বন্ধে পাকিস্তান-কাতার-তুরস্কের ত্রিপক্ষীয় বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান, কাতার ও...

ইরান যুদ্ধের ধাক্কায় কারা লাভবান, বলছে আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা লাগলেও কিছু...

হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।...