Home সাম্প্রতিক শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা
সাম্প্রতিক

শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা

Share
Share

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরেও রয়েছেন সাবেক এই অধিনায়ক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে এসব মামলার মুখোমুখি হতে চান বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, তবে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং যা কিছু করা দরকার, তা করতে প্রস্তুত। কারণ আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে সাকিবও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই উল্লেখ করে সাকিব বলেন, ‘ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলবেন, আমরা সেটাই অনুসরণ করব। আমার মনে হয়, উনারাই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তাঁদের দেওয়া নির্দেশনাই আমরা মেনে চলব।’

সাকিব জানান, বর্তমানে তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান। এর একটি গণঅভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায়।

হত্যা মামলাটিকে ‘হাস্যকর’ উল্লেখ করে সাকিব বলেন, ২০২৪ সালের আগস্টে যে দিন তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়, সেদিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন।

নিজের ব্যাংক হিসাব বন্ধ থাকার বিষয়ে সাকিব বলেন, ‘আমি গত ১০ বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতা। সব কর ঠিকমতো পরিশোধ করেছি। অথচ তদন্তের নামে দেড় বছর ধরে আমার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। তদন্তে কিছু না পেলে তা ছেড়ে দেওয়া উচিত।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই’: ছাত্রদলের নেতা ইয়াহিয়া

  ঢাকা কলেজ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ...

লেবাননে সংঘাতের মুখে ২ ইসরায়েলি সেনা নিহত, যুক্তরাষ্ট্রে মার্কিন মিসাইলের তীব্র ঘাটতি

দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক তৎপরতা ও...

Related Articles

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার...

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও লেটার তৈরি...

হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান...

মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ, এমপিদের ৫ লাখ: নুরুল হক নুর

দুর্নীতি কমানো এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের...