Home সাম্প্রতিক হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান
সাম্প্রতিক

হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

Share
Share

হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন। রেজাই বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকলে মার্কিন রণতরি ও বাহিনী মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে পারে।

ওয়াশিংটনকে অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না।’

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে নিয়োগ পাওয়া মহসিন রেজাই বলেন, ‘হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেব না।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই নৌপথ ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই’: ছাত্রদলের নেতা ইয়াহিয়া

  ঢাকা কলেজ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ...

লেবাননে সংঘাতের মুখে ২ ইসরায়েলি সেনা নিহত, যুক্তরাষ্ট্রে মার্কিন মিসাইলের তীব্র ঘাটতি

দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক তৎপরতা ও...

Related Articles

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার...

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও লেটার তৈরি...

মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ, এমপিদের ৫ লাখ: নুরুল হক নুর

দুর্নীতি কমানো এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের...

শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব...