Home আন্তর্জাতিক শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

Share
Share

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বুধবার (৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছেন শুভেন্দু অধিকারী।

গুলি লাগার পরে মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে এবং তার গাড়ির চালককে। সেখানে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শুভেন্দু অধিকারী ভিভা সিটি হাসপাতালে গিয়ে পৌঁছেছেন। তার একটু পরেই সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং।

বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সিআরপিএফ-এর ডিজি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

গোটা যশোর রোড এখন অবরুদ্ধ। বিজেপি নেতাকর্মীরা গোটা রাস্তা জুড়ে বিক্ষোভ করছেন। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

;