Home আঞ্চলিক রাশিয়ায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১, আহত ১১
আঞ্চলিকআন্তর্জাতিকদুর্ঘটনা

রাশিয়ায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১, আহত ১১

Share
Share

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলে একটি চলন্ত মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন অন্তত ১১ জন। সোমবার (৪ আগস্ট) রেলওয়ে প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাসচালক রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত একটি মালবাহী ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও কম দূরত্বের কারণে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

রুশ রেলওয়ে প্রশাসন বলছে, একটি নিয়মিত বাস সার্ভিস ছিল এটি। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘রিয়া’ স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে জানিয়েছে, বাসটি একটি পর্যটকবাহী যান ছিল।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সংঘর্ষের কারণে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
সূত্র: রয়টার্স।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে নাএমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির একটি...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে...

Related Articles

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...