Home জাতীয় অপরাধ একদিনে আটজনের মৃত্যুদণ্ড : সৌদিতে মাদকবিরোধী অভিযানে বাড়ছে মৃত্যুদণ্ডের হার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

একদিনে আটজনের মৃত্যুদণ্ড : সৌদিতে মাদকবিরোধী অভিযানে বাড়ছে মৃত্যুদণ্ডের হার

Share
Share

সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই বিদেশি নাগরিক , চারজন সোমালি ও তিনজন ইথিওপীয়। অপর একজন সৌদি নাগরিক, যিনি নিজের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পান।

রোববার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সৌদি প্রেস’ এজেন্সির (এসপিএ) বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় এই সাজাগুলো কার্যকর করা হয়। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘হাশিশ’ নামক মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল। মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় সৌদি সরকার বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ১৫৪ জনই মাদক সংশ্লিষ্ট অপরাধে দণ্ডপ্রাপ্ত। ২০২৪ সালে দেশটিতে মোট ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যা ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ডের তথ্য সংরক্ষণের শুরুর পর সর্বোচ্চ। চলতি বছর এ সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে সৌদি সরকার নতুনভাবে মাদকবিরোধী অভিযান শুরু করে, যার আওতায় ব্যাপক ধরপাকড় ও বিচার প্রক্রিয়া চালানো হয়। তখন আটক হওয়া অনেক ব্যক্তিদের সাজা এখন কার্যকর করা হচ্ছে।

সৌদি আরব ২০২২ সালের শেষ দিকে তিন বছরের স্থগিতাদেশ শেষে পুনরায় মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে। ওই বছর এই কারণে ১৯ জন, ২০২৩ সালে মাত্র ২ জন এবং ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৭ জনে। এরই ধারাবাহিকতায় নতুন বছরে আরও মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা করছেন মানবাধিকারকর্মীরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের এ প্রবণতাকে নজিরবিহীন ও উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান, প্রস্তাব পর্যালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। প্রাপ্ত ওই জবাব বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।...

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে। গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ফাইবার...

Related Articles

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত...

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে...

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা...

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮...