Home আন্তর্জাতিক গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

Share
Share

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি মিসরের উত্তর সিনাইয়ের রাফাহ সীমান্তে যান।

সেখানে হ্যামিল্টন গাজায় ত্রাণ পাঠানোর কাজে যুক্ত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি মিসরের রেড ক্রিসেন্ট পরিচালিত ত্রাণের গুদাম ও সরবরাহ ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এসব গুদাম থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়।

পরিদর্শনের সময় ত্রাণকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হ্যামিল্টন। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন তিনি।

উত্তর সিনাইয়ের গভর্নর খালেদ মেগাওয়ার বলেন, গাজায় সহায়তা পাঠাতে মিসরের প্রচেষ্টা সম্পর্কে হ্যামিল্টনকে ধারণা দেওয়াই এ সফরের উদ্দেশ্য।

এর আগে বিভিন্ন মানবিক সংকট ও সংঘাত নিয়ে কথা বলেছেন হ্যামিল্টন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন।

গত মাসে এক বক্তব্যে হ্যামিল্টন বলেন, কঙ্গো, সুদান, সিরিয়া ও ফিলিস্তিনের মানুষের মুক্তি নিশ্চিত করতে কাজ করা প্রয়োজন। তিনি এসব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আশাও প্রকাশ করেন।

গত রোববার ব্রাজিলের সাও পাওলো গ্রাঁ প্রিতে নিজের ক্যারিয়ারের ৪০০তম রেসে অংশ নেন হ্যামিল্টন। ২০০৭ সালে ম্যাকলারেনের হয়ে ফর্মুলা ওয়ানে অভিষেক হয় তাঁর। এফ১ ইতিহাসে ৪০০ রেসে অংশ নেওয়া দ্বিতীয় চালক তিনি। এর আগে ২০২৪ সালে তাঁর সাবেক সতীর্থ ফার্নান্দো আলোনসো এই মাইলফলক অর্জন করেন।

হ্যামিল্টন ফর্মুলা ওয়ানের প্রথম কৃষ্ণাঙ্গ চালক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০২৭ সালের মধ্যে আসতে পারে চীনের ২০ জে-১০সিই যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২০টি আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান। সরকার থেকে সরকার (জি-টু-জি) ব্যবস্থায় এসব যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় নীতিগত ও...

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

Related Articles

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

;