Home জাতীয় অপরাধ রাজধানীর মুগদায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
অপরাধ

রাজধানীর মুগদায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share
Share

রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডার একটি বাসা থেকে আফরিন সুলতানা ওরফে দিবা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে দক্ষিণ মান্ডা প্রথম গলির সপ্তম তলায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আফরিনের পরিবার অভিযোগ করেছে, স্বামী সাইফুল ইসলাম তাঁকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তে হত্যার প্রমাণ মিললে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে আফরিন ও সাইফুলের বিয়ে হয়। তাঁদের দুই বছরের এক পুত্রসন্তান রয়েছে। আফরিনের বাবা আনোয়ারুল ইসলাম জানান, বেকার ও মাদকাসক্ত সাইফুল সংসারের খরচ চালাতে নিয়মিত টাকা চাইতেন। আফরিন টাকা দিতে না পারলে তাঁকে মারধর করতেন এবং অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতেন।

বুধবার স্বামীর সঙ্গে ঝগড়ার পর সাইফুল শ্বশুরবাড়িতে গিয়ে জানান, আফরিন আত্মহত্যা করেছেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আফরিনের বাবার দাবি, মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। কারণ লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা ছিল এবং তাঁর পায়ের পাতা খাটে লেগে ছিল।

মুগদা থানার ওসি সাজেদুর রহমান বলেন, আফরিনের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আত্মহত্যায় প্ররোচনার মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে মামলাটি পরিবর্তন করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গণপিটুনির পর গ্রেপ্তার ২

সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইকচালক রাকিবুল হাসান (২৫) বাদী হয়ে...

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, একই দিনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। একই দিনে ফকিরহাটে সুজন...

Related Articles

ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাকিব গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ঝটিকা অভিযানে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ...

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে...