Home আন্তর্জাতিক সৌদি পাঠ্যবই থেকে কোরআন-হাদিসের কিছু অংশ বাদ ,ইসরায়েলি সংস্থার ব্যাপক প্রশংসা
আন্তর্জাতিকসাম্প্রতিক

সৌদি পাঠ্যবই থেকে কোরআন-হাদিসের কিছু অংশ বাদ ,ইসরায়েলি সংস্থার ব্যাপক প্রশংসা

Share
Share

সৌদি আরবে স্কুলের পাঠ্যবই থেকে জেরুজালেম এবং কোরআন-হাদিসের নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়ার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে একটি ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা। সম্প্রতি প্রকাশিত পর্যালোচনায় দেশটির শিক্ষা কারিকুলামে ‘মুসলিমরা কখনও জেরুজালেম ছেড়ে দেবে না’-এমন বাক্য ও অনুচ্ছেদ সরিয়ে নেওয়ার তথ্য সামনে আসার পর জেরুজালেমভিত্তিক সংস্থা ‘ইমপ্যাক্ট-সে’ (IMPACT-se) সৌদি কর্তৃপক্ষের ব্যাপক প্রশংসা করেছে।

সংস্থাটি গত জুলাইয়ের শেষ দিকে সৌদি পাঠ্যক্রমের ওপর তাদের বার্ষিক পর্যালোচনার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পূর্বে অন্তর্ভুক্ত থাকা উক্ত বক্তব্যটি জেরুজালেমে মুসলিমদের উপস্থিতি হুমকির মুখে রয়েছে বলে ইঙ্গিত করত এবং পুরো বিষয়টিকে আঞ্চলিক সংঘাত হিসেবে উপস্থাপন করত। নতুন সংস্করণে এ ধরনের দৃষ্টিভঙ্গি দূর করাকে একটি বড় সংস্কার হিসেবে দেখছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইমপ্যাক্ট-সে যেসব বিষয়কে ইহুদিবিদ্বেষ বা ধর্মীয় অসহিষ্ণুতা হিসেবে সংজ্ঞায়িত করেছিল, তার প্রায় সব উদাহরণ নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে কোরআন ও হাদিসের কিছু অংশের পরিমার্জন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক এক অসুস্থ ইহুদি বালককে দেখতে যাওয়া ও পরবর্তীতে তার ইসলাম গ্রহণের সুপরিচিত হাদিসটি সরিয়ে নেওয়াকে তারা ‘ইতিবাচক উন্নয়ন’ বলে অভিহিত করেছে।

সংস্থাটির দাবি, ২০২৫ ও ২০২৬ সালের শিক্ষাবর্ষের এই পরিবর্তনগুলো ধর্মীয় সংখ্যালঘুদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত। তবে পাঠ্যক্রমের ব্যাপক সংস্কার হলেও এখনও কিছু বিষয়ে সমালোচনা রয়েছে; কারণ সেখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ইসলামই মানবজাতির স্বাভাবিক ধর্ম। সামগ্রিকভাবে পাঠ্যবইয়ে আনা এসব পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও শিক্ষাব্যবস্থায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড...

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি...

;