Home আন্তর্জাতিক যেখানে দাফন করা হবে খামেনিকে
আন্তর্জাতিক

যেখানে দাফন করা হবে খামেনিকে

Share
Share

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জানাজা শেষে খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে বৃহৎ পরিসরে গণশোক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছে। তবে জানাজা ও দাফনের নির্দিষ্ট তারিখ-সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় খামেনি ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হন। নিহতদের তালিকায় সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলি শামখানি ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোরের নামও উল্লেখ করা হয়েছে।

শনিবার খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা । প্রকাশিত ছবিতে ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি দেখা গেছে। চারপাশে বিস্ফোরণের চিহ্নও স্পষ্ট ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মাশহাদ ইরানের অন্যতম ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর। এটি শিয়া মুসলিমদের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত এবং দেশটির রাজনৈতিক-ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খামেনির জন্মও এ শহরে হওয়ায় তাকে সেখানে সমাহিত করার সিদ্ধান্ত প্রতীকী গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকদের মত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

একযুগ পূর্তি উদযাপন করল ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ,সিরাজগঞ্জ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার...

Related Articles

ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯

গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা...

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত, ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইরান...

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আকাশপথে অভিযানে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায়...