Home জাতীয় ইকরার আত্মহত্যা – আড়ালে থাকার কারণ জানালেন আলভী
জাতীয়দুর্ঘটনাবিনোদন

ইকরার আত্মহত্যা – আড়ালে থাকার কারণ জানালেন আলভী

Share
Share

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান তুলে ধরেন এবং কেন আড়ালে আছেন, তার ব্যাখ্যা দেন।

ভিডিও বার্তায় আলভী বলেন, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি বা পারিবারিক বিষয় নিয়ে তিনি কখনোই জনসমক্ষে আলোচনা করতে চাননি। তার ভাষ্য, “আমার স্ত্রী ইকরা যেহেতু এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন বা কাটাছেঁড়া দরকার নেই বলে আমি মনে করেছি। আমি সবসময়ই চেয়েছি ঘরের বিষয় ঘরেই রাখতে।”

ইকরার মৃত্যুর পর মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আলভী বলেন, তিনি যেন ‘পাথর’ হয়ে গেছেন। “আমি কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় নেই। ওর মৃত্যু আমাকে যে ট্রমা দিয়েছে, তা বর্ণনাতীত। কিন্তু আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরোটা বিচার করছেন। এক পাশ না জেনে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়,”—ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান এই অভিনেতা। দেশে না ফেরার কারণ হিসেবে তিনি নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনে তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। আলভী বলেন,“আমি দেশে ফিরলেই আমার ওপর মব তৈরি হবে। এয়ারপোর্টের বাইরেও লোকজন প্রস্তুত আছে—এমন তথ্য পাচ্ছি।

তিনি বলেন , “পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায়, আমি আইনগতভাবে তা মোকাবিলা করব। কিন্তু মব জাস্টিস চাই না । নিজের শিশুপুত্রের প্রসঙ্গ টেনে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি মারা গেলে আমার সন্তানের কী হবে? সে কি তার বাবাকেও হারাবে?”

উল্লেখ্য, গত সপ্তাহে আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার প্রেক্ষিতে আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শোবিজ অঙ্গনে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে কেউ কেউ আইনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানাচ্ছেন; অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনাও অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে...

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে...

Related Articles

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...

বগুড়ায় পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে...