Home আন্তর্জাতিক ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রমাণ রয়েছে, দাবি তেহরানের
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রমাণ রয়েছে, দাবি তেহরানের

Share
Share

ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির দাবি, এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে। কূটনৈতিক মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

বাঘেই বলেন, ইরানে হামলার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার বিষয়টি বিভিন্ন তথ্যপ্রমাণে উঠে এসেছে। এসব প্রমাণ নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টিকে তেহরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করেছে। পাশাপাশি মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের রসদ ও সামরিক সহায়তা দেওয়া হয়েছে।

বাঘেই বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে আঞ্চলিক দেশগুলোর সম্পৃক্ততা এবং এর পরিণতির দায় এড়ানোর সুযোগ নেই। এসব দেশের ভূমিকা নিয়ে তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

এসব হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বাঘেই বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে ইরান। তাঁর দাবি, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে হামলা চালানো হয়নি। কেবল সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির জন্য তেহরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।

গত শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ দাবি জানান জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায় তেহরানকে নিতে হবে বলে জানান তিনি।

তবে জিসিসির ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহযোগিতা করা দেশগুলোর কাছেই বরং ক্ষতিপূরণ দাবি করার অধিকার রয়েছে তেহরানের।

বাঘেইয়ের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারী দেশগুলোকেও এর পরিণতির দায় নিতে হবে।

তবে আরব দেশগুলোর বিরুদ্ধে ইরানের উত্থাপিত অভিযোগের সমর্থনে বিস্তারিত প্রমাণ প্রকাশ্যে যাচাই করা যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও এসব নির্দিষ্ট অভিযোগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইরান প্রেস, সিনহুয়া ও আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

দনবাস ছাড়ার বিনিময়ে ন্যাটোর সদস্যপদ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, জানালেন জেলেনস্কি

ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর...

শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা

বাংলাদেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশে...

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

;