Home জাতীয় আইন-বিচার মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
আইন-বিচারজাতীয়

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

Share
Share

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাই আন্দোলনকে অসম্মান করেছে—এ অভিযোগ তুলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট–এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনকে অসম্মান করে দেওয়া বক্তব্য রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করা হয়।

এ অবস্থায় তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

Related Articles

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল...