Home জাতীয় অপরাধ টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের আদেশ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের আদেশ

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ সুবিধা হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান–২ এলাকার একটি ফ্ল্যাট নিজের দখলে নেন।

অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তিনি বাড়ি নং–৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং–৭১, ঢাকা–১২১২ ঠিকানার ফ্ল্যাট নং বি/২০১ দখলে নেন।

দুদক জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় ওই সম্পত্তি হস্তান্তরযোগ্য ছিল না—এ তথ্য জানা সত্ত্বেও তিনি তার প্রধানমন্ত্রী খালার প্রভাব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করেন। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে ফ্ল্যাট বিক্রির অনুমোদন আদায় করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের দাবি, মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং তদন্তে সহায়ক প্রমাণ ও আলামত নষ্টের চেষ্টা করছেন। বিদেশে অবস্থান করায় সরাসরি গ্রেফতার সম্ভব নয়। এ পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে আদালতে আবেদন জানানো হয়। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

Related Articles

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

মোদিকে ‘কিলার’ বললেন ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...