Home আন্তর্জাতিক মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

Share
Share

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তি এবং কয়েকটি ফেসবুক পেজের পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে সম্পাদিত ভিডিও এবং বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা কর্মসূচির সময় এসব পোস্ট প্রকাশ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই দুপুরে বিজেপির তেলেঙ্গানা শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সদস্য টি. সাইকিরণ গৌড় ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক আপত্তিকর পোস্ট ও ভিডিও দেখতে পান। পরে একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, এসব পোস্ট ও ভিডিও প্রধানমন্ত্রীকে অপমান করেছে এবং দেশের ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর বার্তা ছড়িয়েছে। পাশাপাশি এগুলো বিভ্রান্তিকর তথ্য প্রচার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগের সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০টি পোস্ট ও ভিডিওর লিংক সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পরিচালকদের পরিচয় শনাক্ত এবং মেটার সহায়তায় তাদের তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আপত্তিকর ও বিকৃত ভিডিওগুলো প্ল্যাটফর্মে প্রকাশিত থাকতে দেওয়ায় মেটার ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানার সহকারী উপপরিদর্শক কে. হরি রাম তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেন। পরে মামলার তদন্তভার থানার পরিদর্শক পি. জয়শঙ্করের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায়ও মেটা ভারত সরকারের সমালোচনার মুখে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপ-সংক্রান্ত ওই ভিডিওটি কিছু সময়ের জন্য দেখা যাচ্ছিল না।

এ ঘটনায় ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চায়। পরে মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেটি পুনরায় চালু করা হয়।

গত ২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওটি নিট-২০২৬ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান ৩৬ দিনের শিক্ষার্থী আন্দোলনের সময় তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ভিডিও বার্তা ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...