বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাজীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শুক্রবার গাজীপুর মহানগরের টঙ্গীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নবদম্পতির সুখী দাম্পত্য জীবন ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানটি ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের একমাত্র শ্যালক সাজ্জাদুর রহমান জাদিদের বিয়ের অনুষ্ঠান।
এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ড. হাফিজুর রহমান আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষভাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
Leave a comment