বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এই সময়ে তিনি ১৪টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ১৪টি গোল করিয়েছেন। আক্রমণভাগে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স লা লিগার শিরোপা পুনরুদ্ধারে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তবে ভালো পারফরম্যান্সের পরও রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখেনি বার্সেলোনা। তাঁর পরিবর্তে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
স্পেন ছাড়ার আগে ইনস্টাগ্রামে বার্সেলোনাকে ধন্যবাদ জানিয়ে রাশফোর্ড লিখেছেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’
রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাব দিয়েছে বার্সেলোনাও। ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’
২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন রাশফোর্ড। এরপর মৌসুমের বাকি সময় ধারে খেলেন অ্যাস্টন ভিলায়। পরে ২০২৫–২৬ মৌসুমের জন্য ধারে যোগ দেন বার্সেলোনায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির এখনও দুই বছর বাকি রয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে শিগগিরই ইউনাইটেডের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন রাশফোর্ডের সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। তাঁর অধীনেই রাশফোর্ড নতুন করে ইউনাইটেড অধ্যায় শুরু করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...
ByDesk ReportJuly 29, 2026আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...
ByDesk ReportJuly 29, 2026ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...
ByDesk ReportJuly 30, 2026অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...
ByDesk ReportJuly 30, 2026ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...
ByDesk ReportJuly 30, 2026গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...
ByDesk ReportJuly 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment