যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর আল্টা বিউটির ১৩টি শাখায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এজেডফ্যামিলি ও গ্রে নিউজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই নারীর নাম ইভোন বুইত্রাগো-কাবরেরা ও ইয়োরাইমা বুইত্রাগো-কাবরেরা। তারা কলম্বিয়ার নাগরিক।
পুলিশ জানিয়েছে, চলতি জুলাইয়ের শুরুতে মাত্র তিন দিনের মধ্যে দুই বোন অ্যারিজোনার বিভিন্ন আল্টা বিউটি স্টোরে সাধারণ ক্রেতা সেজে প্রবেশ করেন। এরপর বড় ব্যাগে প্রসাধনী ভরে কোনো মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান।
ফিনিক্স পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া—এই দুই অঙ্গরাজ্যে দুই বোনের বিরুদ্ধে মোট ১ লাখ ৫৫ হাজার ডলারের বেশি মূল্যের পণ্য চুরির প্রমাণ পাওয়া গেছে। প্রথমে একটি চুরির ঘটনার তদন্ত শুরু হলেও পরে আরও চারটি ঘটনার তথ্য উদ্ঘাটন করা হয়।
তদন্তে আরও জানা গেছে, শুধু প্রসাধনীর দোকান নয়, ল্যাকোস্টে, অ্যাডিডাস, পুমা ও ক্রোকস–এর শোরুমেও চুরির সঙ্গে দুই বোনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
বর্তমানে অ্যারিজোনায় সংঘটিত চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে সুসংগঠিত খুচরা পণ্য চুরির (Organized Retail Crime) নয়টি অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলারের নগদ বন্ডে জামিন নির্ধারণ করেছেন। অ্যারিজোনার আইন অনুযায়ী, এটি ক্লাস-৪ পর্যায়ের গুরুতর অপরাধ। দোষী প্রমাণিত হলে এক থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ল ডে লা গুয়েরা বলেন, এ ধরনের শোরুমে চুরির ঘটনা এত বেশি ঘটছে যে খুচরা বিক্রেতাদের পক্ষে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে।
সেন্টারিং অন শ্যাডো ইকোনমিকস–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফিনিক্স পুলিশের সাবেক সার্জেন্ট ডেভিড লেক বলেন, তামাক, অ্যালকোহল ও ওষুধের মতো প্রসাধনীও সহজে এবং বেশি দামে পুনর্বিক্রি করা যায়। এ কারণে অপরাধীরা এসব পণ্যকে বেশি লক্ষ্যবস্তু বানায়।
তিনি আরও বলেন, সংগঠিত চুরির প্রভাব শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিতেই সীমাবদ্ধ থাকে না। ক্ষতি পুষিয়ে নিতে না পেরে অনেক সময় কর্মীদের চাকরি হারাতে হয়। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান পুরো এলাকা থেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি অ্যাটর্নি অফিসে সুসংগঠিত খুচরা পণ্য চুরির ৩৪৪টি মামলা জমা পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় যৌথভাবে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে কাজ করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...
ByDesk ReportJuly 29, 2026আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...
ByDesk ReportJuly 29, 2026ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত...
ByDesk ReportJuly 31, 2026ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...
ByDesk ReportJuly 30, 2026মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...
ByDesk ReportJuly 30, 2026উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...
ByDesk ReportJuly 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment