মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে তেহরানের প্রতি তাঁর আস্থা ক্রমেই কমে যাচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তা সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তাঁর ভাষ্য, একসময় তেহরান বুঝতে পারবে যে তারা আর এসব হামলা সহ্য করতে পারছে না।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।
সংস্থাটি জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা জাহাজ চলাচলের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।
Leave a comment