Home আন্তর্জাতিক মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন
আন্তর্জাতিকবিনোদন

মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

Share
Share

ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

বাংলাদেশের মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অন্যতম। সে সময় তিনি ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে গিয়ে উদ্বাস্তু বাংলাদেশিদের দুর্দশার ছবি তুলেছিলেন।
এ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, বিজয়ের পর তাঁদের ফিরে আসা এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। তাঁর তোলা এসব ছবি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
রঘু রাই দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর ছেলে নীতিন রাই জানান, দুই বছর আগে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে, যা পরে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়।
১৯৪২ সালে পাঞ্জাবে জন্ম নেওয়া রঘু রাই ১৯৬৫ সালে ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় আলোকচিত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ‘ইন্ডিয়া টুডে’সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন।

পেশাগত জীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ছবি তুলেছেন। ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, দালাই লামা এবং সত্যজিৎ রায়-এর মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের ছবিও তিনি তুলেছেন।
১৯৭২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...