Home জাতীয় ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে : গোলাম মাওলা রনি
জাতীয়

ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে : গোলাম মাওলা রনি

Share
Share

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের সময় একটা গোপন চুক্তি হয়েছিল সেটি প্রকাশ্যে চলে এসেছে। ওই চুক্তির যে ধারা উপধারা এবং যেটাকে ট্রেড অ্যাগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তি বলা হচ্ছে। এই বাণিজ্য চুক্তিতে যেসব শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মানতে বাধ্য হওয়ার কারণে আমাদের যে জাতিগত সত্তা, আমাদের সার্বভৌমত্ব এটা নিঃসন্দেহে ক্ষুণ্ন হবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তির জন্য তাদের কাছ থেকে বিমান কিনতে হবে, কৃষিপণ্য আনতে হবে, সেনাবাহিনী যেসব আর্মস ফেলে দেয় সেগুলো আমাদের উচ্চমূল্যে ক্রয় করতে হবে। ড. ইউনূস আর পররাষ্ট্রমন্ত্রী বলছে, এই চুক্তি করার জন্য আমেরিকার চাপ ছিল।
তিনি আরো বলেন, তারেক রহমান, জামায়াত ও এনসিপি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এই চুক্তি করা হয়েছে। এখানে ডিপস্টেট কিভাবে কাজ করেছে বোঝার চেষ্টা করতে হবে।
ক্ষমতা রেজিম চেঞ্জ করে এবং ক্ষমতা আসার জন্য থাকার জন্য গোলামির চুক্তিকে সবাই সমর্থন দিয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখন এক টাকা মানে একমুঠো ভাত। সাত দিন না খাওয়া একজন মানুষের কাছে একমুঠো ভাত যেভাবে মূল্যবান, তেমনি এক টাকা বাংলাদেশের সরকারের কাছে মূল্যবান। এই সময় আমাদেরকে আমেরিকা থেকে বিমান কিনতেই হবে।

বিমান প্রতিমন্ত্রীর কথা শুনলাম যে ১৫টা বিমান আমেরিকা থেকে কিনতে হবে যার মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। এই চুক্তিটাকে বাদ দেওয়া যায় না, ক্ষমতায় থাকতে হবে কেন, মানুষকে ভয় পেতে হবে কেন, আমেরিকাকে ভয় পেতে হবে কেন, পৃথিবীতে এমন অনেক দরিদ্র রাষ্ট্র আছে, যারা আমেরিকাকে তুরি মেরে উড়িয়ে দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেনীতে সড়কের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, চাঁদা দাবির অভিযোগ

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, চাঁদা...

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর...

Related Articles

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

;