Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে টাকার জন্য মা’কে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে টাকার জন্য মা’কে গলা কেটে হত্যা

Share
Share

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় টাকা না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলে রবি চন্দ্র ভদ্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত করুণা রানী ভদ্র ছিলেন চকমিরপুরের মান্দাত্তা এলাকার মৃত ফটিক ভদ্রের স্ত্রী। দুই ছেলে ও এক মেয়ের মা তিনি। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বড় ছেলে রবি ভদ্র দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

কয়েক বছর আগে একটি জমি বিক্রি করে সেই অর্থ এফডিআর করে রেখেছিলেন করুণা রানী। দীর্ঘদিন ধরে ওই টাকা চেয়েছিলেন ছেলে রবি। কিন্তু মা তাকে সেই টাকা দেননি। মা-ছেলের মধ্যে নিয়মিত বিতর্ক চলত। বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে রবি টাকার জন্য মা করুণাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

দৌলতপুর থানার ওসি এ আর আল-মামুন বলেন, “সকালে প্রতিবেশীরা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় প্রথম নয়, তবে পরিবারের ভিতরে অর্থনৈতিক ও মানসিক চাপের কারণে এই ধরনের সহিংসতা দুঃখজনক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...