Home জাতীয় রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

Share
Share

রাষ্ট্রপতি পদে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমন আলোচনা চললেও বিএনপি সরকারের পক্ষ থেকে তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিএনপি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে। এ ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা থাকলেও রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন।

গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। তিনি শেখ হাসিনার সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। পদত্যাগের আগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজনৈতিক চাপ বাড়ছিল।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অধ্যাপক ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচনা করা হচ্ছে। তবে তাঁর ঘনিষ্ঠ এক সহযোগীর বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব নেওয়ার বিষয়েও তিনি আগ্রহী নন।

তবে এসব বিষয়ে বিএনপি বা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ডেইলি ওয়াদা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

;