Home জাতীয় সাকিবকে ‘খুনীর দোসর’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর
জাতীয়সাম্প্রতিক

সাকিবকে ‘খুনীর দোসর’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

Share
Share

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘খুনীর দোসর ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এক ভার্চ্যুয়াল রাজনৈতিক কর্মসূচিতে সাকিব সরাসরি অংশ নেওয়ার পরপরই ফেসবুকে এই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমানিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দূঃখিত, ক্ষমাপ্রার্থী।’ সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণেই তাঁর এই কঠোর প্রতিক্রিয়া বলে মনে করছেন সচেতন মহল।

উল্লেখ্য, ক্রিকেট মাঠের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নানা কারণে সংবাদের শিরোনামে থাকা সাকিব আল হাসানের জন্মদিন কিছুদিন আগেই লন্ডনে এক জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছিল। সেখানে উপস্থিত থেকে বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর নিজে কেক কেটে সাকিবকে খাইয়ে দেন এবং সাকিবও তাঁকে কেক খাওয়ান। সেই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ক্রীড়া ও সংগীতাঙ্গনে বেশ ইতিবাচক সাড়া তৈরি হয়েছিল।

তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের প্রকাশ্যে বিতর্কিত রাজনৈতিক শিবিরে যোগ দেওয়াকে কেন্দ্র করে নিজের পূর্বের অবস্থান নিয়ে অনুশোচনা ব্যক্ত করেছেন এই পপ তারকা। সাবেক বিসিবি পরিচালকের এই ফেসবুক পোস্ট সামনে আসার পর অনলাইনমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে চরম চর্চা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে...

Related Articles

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...

চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী

  রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন...

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি...