Home বিনোদন লেস্টার ছাড়তে পারেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি
বিনোদন

লেস্টার ছাড়তে পারেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি

Share
Share

 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাঁকে দলে ভেড়াতে আগ্রহী বলে দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামজা ও সাবাহ এফসির মধ্যে ব্যক্তিগত শর্ত নিয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।

গত মৌসুমে লেস্টার সিটির মূল দলে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টার সিটির হয়েই।

২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জেতেন হামজা। এ ছাড়া ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী লেস্টার সিটির স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ইউরো।

হামজা সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেতে পারেন। আজারবাইজানের ক্লাবটি ইতিমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে উঠেছে। ফলে দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলার সম্ভাবনাও তৈরি হবে তাঁর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

কুকুরের উপদ্রব নিয়ে কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো বেওয়ারিশ কুকুর

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা...

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো...

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’...

;