Home আঞ্চলিক মাগুরায় টিকটক করতে গিয়ে নদীতে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাগুরায় টিকটক করতে গিয়ে নদীতে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী

Share
Share

মাগুরা জেলার পারনান্দুয়ালী ঢাকা রোড সংলগ্ন নতুন সেতু এলাকায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে দীপ্ত নামের এক কিশোর। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী দীপ্ত (১৬) মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মাগুরা শহরতলির মাতরানিতি পাড়া এলাকার বাসিন্দা। দীপ্তর বাবা ফেরদৌস হোসেন কানাডা প্রবাসী।

স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, দীপ্ত ও তার দুই বন্ধু সেদিন সন্ধ্যায় পারনান্দুয়ালী নবগঙ্গা সেতু এলাকায় ঘুরতে গিয়েছিল। তারা সেতুর পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। সেই সময় টিকটকের জন্য ভিডিও শুটিং চলাকালে হঠাৎ দীপ্ত পা পিছলে নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে সেতু সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় দ্রুত উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। দীপ্ত পানিতে পড়ে যাওয়ার পরপরই বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও রাত ৯টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার দাবি করেছে, মাগুরায় কোনো পেশাদার ডুবুরি দল না থাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও তারা পরিদর্শন শেষে ফেরত যান, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীপ্তর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।”

সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে টিকটক ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না মেনে বিপজ্জনক জায়গায় ছবি বা ভিডিও ধারণ অনেক সময় প্রাণঘাতী হতে পারে। মাগুরার এ ঘটনা আবারও সেই ঝুঁকির দিকটি সামনে নিয়ে এসেছে। রাত পর্যন্ত দীপ্তর কোনো খোঁজ মেলেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে...

দেশে ঢুকে সভা করে আবার ভারতে, দাবি সাবেক আওয়ামী লীগ এমপি রঞ্জিতের

প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও...

Related Articles

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময়...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের...

;