Home আন্তর্জাতিক অস্কারে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

অস্কারে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’

Share
Share

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের পক্ষ থেকে এবার মনোনীত হয়েছে লীসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’। কমিটির সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা করেন।

এবার অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—
• সাবা (পরিচালক: মাকসুদ হোসাইন)
• বাড়ির নাম শাহানা (পরিচালক: লীসা গাজী)
• নকশিকাঁথার জমিন (পরিচালক: আকরাম খান)
• প্রিয় মালতী (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত)
• ময়না (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ)

কমিটির সদস্যরা ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্ক্রিনিং শেষে চূড়ান্তভাবে *‘বাড়ির নাম শাহানা’*কেই মনোনীত করেন। বিষয়বস্তু, নির্মাণশৈলী ও আন্তর্জাতিক মান—সব দিক বিবেচনায় ছবিটি উপযুক্ত বলে সর্বসম্মত মত দেন তারা।

অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা ছিলেন- সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।

লীসা গাজীর নির্মিত ছবিটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ এবং গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। কমিটির আশা, ‘বাড়ির নাম শাহানা’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করবে।

অস্কারে বাংলাদেশি সিনেমার এই অংশগ্রহণকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি ভবিষ্যতে দেশীয় চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা...

Related Articles

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

শিক্ষার্থীদের অনুষ্ঠানে টিকটকার মামুন, সমালোচনার মুখে আয়োজকেরা

কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

;