Home জাতীয় মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হলো
জাতীয়

মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হলো

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচার-প্রচারণার শেষ দিনে পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দশমিনা উপজেলার অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অস্থায়ী নির্বাচনি অফিসে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয়। এতে অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন পারভেজ জানান, গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে...

রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি...

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...