Home জাতীয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া
জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

Share
Share

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ভোটাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, নির্বাচনের দিনটি হওয়া উচিত গণতন্ত্রের উৎসবের দিন, যেখানে নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

তার ভাষায়, “নির্বাচনের দিন মানুষ গর্ব ভরে ভোটার লাইনে দাঁড়াবে, নিজের অধিকার উদযাপন করবে, স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে ছবি তুলবে। এই স্বাভাবিক আনন্দ ও স্বাধীনতার ওপর কোনো ধরনের বাধা আরোপ গ্রহণযোগ্য নয়।”

ডা. শফিকুর রহমান দাবি করেন, মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে ভোটারদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সীমিত করা হচ্ছে। তিনি বলেন, কেউ যদি জনগণের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে মনে রাখা উচিত—এই জাতি প্রস্তুত রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার রক্ষায় সব সময় সোচ্চার।

জামায়াত আমিরের বক্তব্যে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দেন, তরুণ ভোটাররা শুধু ভোটার হিসেবেই নয়, বরং গণতান্ত্রিক অধিকার রক্ষার শক্তিশালী অংশীদার হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকা রাখবে।

ভোটাধিকারের প্রশ্নে প্রয়োজনে আন্দোলনে নামারও ইঙ্গিত দেন জামায়াতের এই শীর্ষ নেতা। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।”

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখা, গোপন ব্যালট নিশ্চিত করা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপপ্রচার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোববার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা এড়িয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানি করেছে ইরান। এ জন্য পাঁচ হাজারের বেশি...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য এক যুবকের সঙ্গে স্ত্রী চলে গেছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরবপ্রবাসী...

Related Articles

মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় টানা...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি...

পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

তৈরি পোশাকশিল্পে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টি করে দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতকে...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

;