Home জাতীয় দুর্ঘটনা ভূমিকম্পে ভবন ধস, ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী
দুর্ঘটনা

ভূমিকম্পে ভবন ধস, ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

Share
Share

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ার প্রায় ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ড্যানিয়েলা লার্গো নামের ওই নারীকে পেরেইরা শহরের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ১০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বের করে আনা হয়।

দমকলকর্মীরা চারটি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা লার্গোর কাছে পৌঁছাতে সক্ষম হন। এ জন্য স্ল্যাবগুলোর নিচ দিয়ে দুটি সুড়ঙ্গ খনন করা হয়। ওপরের দিক থেকে খোঁড়া একটি সুড়ঙ্গ দিয়ে তাঁকে অক্সিজেন সরবরাহ করা হয়। পরে নিচের দিক থেকে খোঁড়া দ্বিতীয় সুড়ঙ্গ দিয়ে তাঁকে বের করে আনা হয়।

লার্গোর মা বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় এক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁর মেয়ের সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি ছোট ক্যামেরার সাহায্যে লার্গোর অবস্থান শনাক্ত করা হয়।

তবে চারটি ভারী কংক্রিটের স্ল্যাব পথ আটকে রাখায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। স্থানীয় দমকলকর্মীদের সঙ্গে রাজধানী বোগোতা থেকে আসা উদ্ধারকর্মী এবং জাতীয় পুলিশ বাহিনীর দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা অভিযানে অংশ নেন।

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৮৮ জন নিহত হয়েছেন। শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরায় ৭৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লার্গোর উদ্ধারের খবরকে ‘এমন একটি খবর, যা আমাদের আশায় ভরিয়ে দেয়’ বলে উল্লেখ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;